
শেরপুরে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে তার পরিবার। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিশুটির বাবা আনোয়ার হোসেন।
এতে বলা হয়, শেরপুর সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের চরভাবনা নামাপাড়া গ্রামের আনোয়ার হোসেনের পাঁচ বছর বয়সী শিশু কন্যাকে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় একই গ্রামের আউয়াল দপ্তরির ছেলে মাদরাসা শিক্ষার্থী মো. স্বাধীন (১৬) ব্যাডমিন্টন খেলার কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এ সময় স্বাধীন তাদের ফাঁকা বাড়িতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তখন স্বাধীন ঘর থেকে বেরিয়ে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় ২২ ডিসেম্বর শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। কিন্তু মামলায় আজও আসামি ধরা পড়েনি। উল্টো আসামিপক্ষ থেকে মামলা প্রত্যাহারের হুমকি-ধামকি দিয়ে আসছে। এরই প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় শিশুটির পরিবার।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম জানায়, আসামি ধরার চেষ্টা চলছে। এছাড়া হুমকির বিষয়ে থানায় জিডি করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে শিশুটির পরিবারের অন্যান্য সদস্যসহ শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
- ১রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ২ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৪গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৫ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৬৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৭ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৮দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৭চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে





পাঠকের মতামত