
নাটকপ্রেমীদের কাছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে উন্মাদনার শেষ নেই। খুব অল্প সময়ের মধ্যে তুমুল দর্শকপ্রিয়তা পাওয়া এই নাটকের বিভিন্ন চরিত্র বিশেষ করে নতুন প্রজন্মের মন কেড়ে নিয়েছে। এরই মধ্যে এ নাটকের তিনটি সিজন শেষ হয়েছে। এখন চলছে সিজন-৪। এদিকে জানা গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ এর মধ্যদিয়ে শেষ হয়ে যাচ্ছে।
নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪ আগামী ২৪ ডিসেম্বর ১১৭ পর্বের মাধ্যমে শেষ হয়ে যাবে।
বিষয়টি জানতে ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমির সঙ্গে কয়েক দফায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সিজন।
উল্লেখ্য, মোশনরক এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের আগের সিজনগুলো। তৃতীয় সিজন প্রচার হয়েছে ধ্রুব টিভিতে। নতুন সিজন আসলেও এ মাধ্যমেই প্রচার হবে বলে জানা গেছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষী আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ।
- ১নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ২দেশে এখনো কার্যকর বন্ড বাজার গড়ে ওঠেনি: বিএসইসি চেয়ারম্যান
- ৩হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৪ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৫কালকিনিতে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ৬চট্টগ্রামে বন্যার পানি নামার পর বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ
- ৭দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ : বিএসইসি চেয়ারম্যান
- ৮ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৩এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৪কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৮বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ৯কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ১০মহেশখালীতে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক





পাঠকের মতামত