
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে ৬ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী আশরাফুন্নেছা (৪২) কে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী শফিকুল ইসলাম শফি গাজী।
মঙ্গলবার(২৪ম) ভোরের দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী (রাঙামাটি) গ্রামে নিজ বাড়িতে এ পৈচাশিক ঘটনা ঘটে। খুন করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগন শফিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে। সে ওই গ্রামের মৃত ফটিক গাজীর ছেলে।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ্জ জি.এম মাসুদুল আলম জানান, নিহত আশরাফুন্নেছা শফির প্রথম স্ত্রী। সম্প্রতি শফি ফুলমতি নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করে। এতে পারিবারিক কলহ দেখা দেয়। একপর্যায়ে শফি প্রথম স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়ার সময় জনগণ আটক করে। দাম্পত্য জীবনে আশরাফুন্নেছা ২ ছেলে ও ৪ কন্যার জননী।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামী শফিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।
- ১ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ২পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৩ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৪স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৫ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৩সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত