
গাজীপুরের শ্রীপুর রেল স্টেশনে ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস সহ সকল আন্ত:নগর ট্রেনের (আপ-ডাউন) যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে শ্রীপুরবাসী। সোমবার (০৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১ টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস ট্রেন শ্রীপুর রেল স্টেশনে আটক করে তারা মানববন্ধন ও বিক্ষোভ করে।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করে। দুই ঘণ্টা পর দুপুর সোয়া ১ টায় আন্ত:নগর ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যায়।
স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীপুর এস আরটির সদস্য জুবায়ের হোসেন বলেন, শ্রীপুর রেল স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। ব্রিটিশ রানী এলিজাবেথের আগমন উপলক্ষ্যে এ স্টেশনের সুনাম রয়েছে বাংলাদেশ রেল বিভাগে। দীর্ঘদিন যাবত শ্রীপুরের সর্বস্তরের জনতা জেলা শহর গাজীপুর এবং রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস সহ সকল আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির জন্য দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষের বারবার আশ্বাস দিলেও কোনো সুরাহা করছে না। তাই এ স্টেশনে আন্ত:নগর ট্রেনের বিরতি হোক এটাই শ্রীপুরবাসীর দীর্ঘদিনের দাবি।
শ্রীপুর বাজারের ব্যবসায়ী আমানউল্লাহ বলেন, আমরা ব্যবসায়ী এবং আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ দীর্ঘদিন যাবত শ্রীপুর রেল স্টেশনে সব আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতির দাবি জানিয়ে আসছি। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবির মেনে নিচ্ছে না। তাই সকলকে নিয়ে ঢাকাগামী ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে মানববন্ধন ও বিক্ষোভ করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাব।
মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহমেদ বলেন, প্রতিদিন শ্রীপুর স্টেশন থেকে জেলা শহর গাজীপুর এবং রাজধানী ঢাকায় বিভিন্ন কাজে সকল শ্রেণি পেশার লোকজন যাতায়াত করে থাকে। জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন ছাত্র-ছাত্রী, আইনজীবী যাতায়াত করে। এ স্টেশনে আন্ত:নগর ট্রেনের যাত্রা বিরতি হলে যাত্রীদের যেমন সময় অপচয় কম হবে তেমনি সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে। সবদিক বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে শ্রীপুর বাসীর দাবি মেনে নেবে বলে আশা করি।
শ্রীপুর বাজারের অপর ব্যবসায়ী শ্রী তপন কুমার বণিক বলেন, শ্রীপুর রেল স্টেশনের আন্ত:নগর ট্রেনের (আপ-ডাউন) যাত্রা বিরতির দাবি নাগরিকদের অধিকার। এই স্টেশনে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের দীর্ঘদিন যাত্রা বিরতি চলছে। শিল্পকারখানা অধ্যুষিত এলাকা হওয়ায় আমার জানামতে বিগত দিনে যমুনা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রিতে রাজস্ব আদায় ছিল লক্ষ্য মাত্রার চেয়ে দ্বিগুণেরও বেশি। ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি থাকলে শ্রীপুর স্টেশন থেকে রেলওয়ে খাতে মাসিক রাজস্ব আয় অনেকাংশে বৃদ্ধি পাবে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে একটি কমিটি হবে। ওই কমিটি রেলের মহাপরিচালক (ডিজি) মহোদয়ের সাথে সাক্ষাৎ করবে। রক্ষণাবেক্ষণ পদ্ধতি প্রয়োগ (লিগ্যাল প্রসিডিউর মেন্টেন) করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে দুপুর সোয়া ১ টায় শ্রীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব আহমেদ জানান, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। সেখান থেকেও সর্বোচ্চ পর্যায়ে আলোচনা চলছে। শ্রীপুরবাসীর দাবির বিষয়টি বিবেচনাধীন। ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস সহ সকল আন্ত:নগর ট্রেনের (আপ-ডাউন) যাত্রা বিরতির বিষয়ে সিদ্ধান্ত নিবে রেলওয়ে কর্তৃপক্ষ।
এম পি
- ১বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ
- ২কারখানা চালাতে সিএনজি স্টেশন থেকে গ্যাস চায় বিজিএমইএ ও বিকেএমইএ
- ৩হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ৪সোনালী ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে চুক্তি
- ৫সমন্বিত উদ্যোগ ছাড়া নদী-খাল রক্ষা সম্ভব নয়: পানিসম্পদমন্ত্রী
- ৬ইফতেখার আহমেদ শামীমের বেস্টসেলিং উপন্যাস ‘মৃত্যুটা ভীষণ প্রয়োজন’-এর তৃতীয় সংস্করণ প্রকাশ
- ৭হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ১০জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৩প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৬পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৯চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ১০হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত





পাঠকের মতামত