জেলা প্রতিনিধি
প্রকাশিত: মে ১৪, ২০২৬ ১০:২৯ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার মাস্টার পাড়া এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে ছেলেকে দিয়ে বাসায় ফেরার পথে মাস্টারপাড়া টার্নিং এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক নারী।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, “খেলাপাড়া ১২-৮৯১৩ ঢাকা মেট্রো-প”সিরিয়াল নম্বরের একটি মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা রিকশাযোগে যাওয়া মহিলার পথরোধ করে। পরে তার গলায় দা ঠেকিয়ে সোনার চেইন, কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঐ নারী ভয়ে সেই রিস্কাযোগে বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করে বাসায় চলে যান।

এবিষয়ে ছিনতাই এর কবলে পরা নারী জয়া রানী সাহা’র সাথে কথা বলে জানা যায়, প্রত্যেকদিনের মত বাচ্চাকে স্কুলে দিয়ে বাসায় যাবার পথে ছিনতাইকারীরা দু’জন ছিলেন এবং দেশীয় অস্ত্র দা নিয়ে তারা গলায় ধরে যাতে কোন চিৎকার না করতে পারি।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জহিরুল ইসলাম মুন্না’র মুঠোফোন কথা হলে তিনি জানান, ভোক্তভোগীর পরিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমরা এ বিষয়ে একাধিক টিম কাজ শুরু করেছি। নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ডেপুটি স্পিকার শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শুধু রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে ...

কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা

চাঁদপুর সদর উপজেলার কোটরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোঃ সাইফুল খান এবং ...

নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র পরিবারের স্বাবলম্বিতা বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন উপকারভোগীর মধ্যে ৫০টি ছাগল ...

ভাঙা বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙা বেড়িবাঁধ ও দুর্গত এলাকা পরিদর্শন করে দ্রুত ...