
শিশুদের আবৃত্তি শেখার প্ল্যাটফর্ম “শ্রুতিপ্রকাশ একাডেমি” এর মনোমুগ্ধকর মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর আফতাবনগর এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়।
আবৃত্তি শিক্ষার এই অনন্য প্ল্যাটফর্মটি চলতি বছরের ২২ ফেব্রুয়ারি থেকে যাত্রা শুরু করে। বর্তমানে এটি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই সাফল্যের সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। এখানে চার থেকে আঠারো বছর বয়সীদের আবৃত্তি শেখানো হয়।
শ্রুতিপ্রকাশ একাডেমির প্রতিষ্ঠাতা তানজিনা হক। তিনি একজন অভিজ্ঞ আবৃত্তিশিল্পী এবং ঢাকার আবৃত্তি একাডেমির সাবেক সমন্বয়ক, যিনি টেলিভিশন ও মঞ্চে দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে একাডেমিকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ২৪ বছরের পেশাগত অভিজ্ঞতা শিক্ষার্থীদের উচ্চমানের আবৃত্তি শিক্ষায় অনুপ্রাণিত করছে এবং সঠিক দিকনির্দেশনা প্রদান করছে।
শ্রুতিপ্রকাশ একাডেমি শুধুমাত্র আবৃত্তি শেখাতেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি, সঠিক উচ্চারণ, স্বরের মাধুর্য আয়ত্ত করা, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করতেও বিশেষ ভূমিকা রাখছে। ভবিষ্যতে শ্রুতিপ্রকাশ একাডেমি বড়দের জন্যও আবৃত্তি শেখার আয়োজন করার পরিকল্পনা করছে, যা একাডেমির পরিসরকে আরও বিস্তৃত করবে।
বিএইচ
- ১৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ২স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৪তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৫মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৬বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ৭শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে অনেককে হয়রানি করা হয়েছে
- ৮আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৯কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ১০নবীনগরে ২৫ উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৩কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ৪দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৬কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৭আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৮ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৯হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত