
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই থেকে তিনটি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেয়া হচ্ছে। সে ষড়যন্ত্র পরিহার করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিতে হবে। এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চাই, বিলম্বিত করতে চাই, প্রশ্নবিদ্ধ করতে চাই তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
শনিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ঐক্যমত হয়েছে, সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে। ঐক্য মত কমিশনের নিজস্ব মতামত আছে। তাদের মতামত দেয়ার জন্য রাখা হয়নি। ঐক্যমত কমিশনে যারা আছেন, তারা নিজ নিজ কাজে ফিরে যান। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন।
তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এ দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধি করতে হবে। এবার ক্ষমতায় যাওয়ার আগেই, আমরা সব কাজ শেষ করে ফেলেছি। ক্ষমতায় যাওয়ার পরদিন থেকেই উন্নয়ন কাজ শুরু করবে বিএনপি। আমরা বড় বড় মেগা প্রজেক্ট করে টাকা পয়সা নষ্ট করবো না। শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে চাই বিএনপি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতান্ত্রিক চর্চা করি না। বিএনপি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। আগামী প্রজন্ম যেন বিদেশ গিয়ে দক্ষ জনশক্তি হতে পারে, আয় এখনকার তুলনায় তিন চার গুন বাড়ে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবো। সরকারি কর্মকর্তার কাছে না গিয়ে, যত বেশি কাজ করা যাবে তত দুর্নীতি কমবে। একারণে বিএনপি অনলাইন নির্ভরতা বাড়বে।
রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমানসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, বগুড়া ও সিরাজগঞ্জের ব্যবসায়িক নেতারা।
বিএইচ
- ১বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
- ২চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৩ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কেনা জমিতে মরদেহ দাফনে বিক্রেতার বাধা, খাস জমিতে দাফন
- ৭শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- ৮আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৯পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি
- ১০ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন চার মানবাধিকার সংস্থার মামলা





পাঠকের মতামত