
আমাদের দেশে বেশির ভাগ মানুষই সকালের নাস্তায় হাতে তৈরি রুটি বা ভাত খেয়ে থাকেন। তবে সময়ের কারণে বা মোটা হবার ভয়ে ব্যস্ত জীবনে অনেকেই আবার সকালের নাস্তায় পাউরুটির সাথে জ্যাম বা জেলী খান। অনেক সময় তাড়াহুড়ায় পাউরুটির টোস্ট করে ১ কাপ চা দিয়েই সকালের নাস্তা সেরে ফেলেন।
কিন্তু হোয়াইট ব্রেড বা বাংলায় যাকে আমরা পাঁউরুটি বলে থাকি, তা যে কত রকমভাবে আমাদের ক্ষতি করছে, সে বিষয়ে কারওই খেয়াল নেই।গবেষণা বলছে সিলিয়াক ডিজিজ নামে একটি ভয়ঙ্কর অটোইমিউন ডিজিজে আক্রান্ত হচ্ছে শুধুমাত্র পাঁউরুটির কারণে।
১. শরীরে পুষ্টির ঘাটতি থেকে যায়
অনেকই মনে করেন পাউরুটি বেশ স্বাস্থ্যকর। কিন্তু এই ধরণা একেবারেই ঠিক নয়। কারণ ময়দা বানানোর সময় এর শরীরে কোনও ধরনের পুষ্টিকর উপাদানই আর অবশিষ্ট থাকে না। ফলে পাঁউরুটি খেলে শরীরের তো কোনও উপকার হয়ই না, উল্টে ময়দা পেটের রোগে আক্রান্ত হওয়ার পথকে প্রশস্ত করে, সেই সঙ্গে শরীরের অন্দরে মারাত্মক ক্ষতি সাধনও করে থাকে। তাই এই খাবারটি থেকে দূরে থাকাটাই শ্রেয়!
২. রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়
একাধিক গবেষণায় দেখা গেছে পাঁউরুটি শরীরে প্রবেশ করার পর হজম হতে সময় নেয়, কিন্তু যে মুহূর্তে হজম হয়, তখনই রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করে। ফলে ইনসুলিনের ক্ষরণও বেড়ে যায়। এমনটা দিনের পর দিন হতে থাকলে শরীরের অন্দরে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি হয়ে যায়। ফলে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা মারাত্মক বৃদ্ধি পায়। সেই কারণেই তো যাদের পরিবারে এই মারণ রোগটির ইতিহাস রয়েছে, তাদের পাঁউরুটি থেকে শত হস্ত দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
২০১০ সালে আমেরিকান জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশিয়ানে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ ছিল, যারা হোল গ্রেন খাবার বেশি মাত্রায় খায়, তাদের শরীরে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। কিন্তু এমনটা না করে যারা রিফাইন ময়দা দিয়ে তৈরি খাবার বেশি মাত্রায় খেয়ে থাকেন, যেমন ধরুন পাঁউরুটি, তাদের শরীরে ডায়াবেটিস রোগ বাসা বাঁধার সম্ভাবনা বেড়ে যায়।
৩. ওজন বৃদ্ধি পায়
গবেষণা বলছে পাঁউরুটি খাওয়ার পর শরীরে একদিকে যেমন শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তেমনি অন্যদিকে কার্বোহাইড্রেটের পরিমাণও বাড়তে শুরু করে। ফলে এমমনটা যদি কয়েক দিন ধরে চলতে থাকে, তাহলে ওজন বাড়তে শুরু করে। সেই সঙ্গে লেজুড় হয় কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো রোগও।
৪. ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে
২০১৫ সালে জার্নাল অব ক্লিনিকাল নিউট্রিশনে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে পাঁউরুটি এবং ডিপ্রেশনের মধ্যে গভীর যোগ রয়েছে। বিশেষত পোস্ট মেনোপজাল সময়ে মহিলাদের ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার পিছেন এই খাবরটি যে বিশেষ ভাবে দায়ি, সে বিষয়ে আর কোনও সন্দেহ নেই। তাই এবার থেকে ব্রেড-বাটার খাওাযার আগে একবার অন্তত ভেবে দেখবেন, খাবারের নামে বিষ খাচ্ছেন না তো!
৫. শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়
টানা ১২ সপ্তাহ ৩৬ জন মানুষের উপর গবেষণা চালিয়ে বিশেষজ্ঞরা লক্ষ করেছেন, নিয়মিত পাঁউরুটি বা ময়দা দিয়ে তৈরি কোনও খাবার খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা মারাত্মক বৃদ্ধি পায়। আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে কোলেস্টরল আমাদের হার্টের জন্য় একেবারেই ভাল নয়। কারণ এই উপাদানটির পরিমাণ রক্তে বাড়তে থাকলে হার্ট অ্যাটাক সহ নানাবিধ হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত