প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৩ ১:৩৪ পিএম , আপডেট: এপ্রিল ২৪, ২০২৩ ১:৩৪ পিএম

ঘরে বসে লেখালেখি করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। তবে সক্রিয় রাজনীতি আর করবেন না বলে জানিয়েছেন তিনি। সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব হস্তান্তর শেষে গণভবন ছেড়ে যাওয়ার সময় গণমাধ্যমকে একথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, এ দেশের মানুষ আমাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে দুই মেয়াদে নির্বাচিত করেছে। আবার রাজনীতি করলে এ দেশের মানুষকে হেয় করা হবে। সেটা আমি করবো না।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, আপনারা শুনেছেন- অনেক সময় বলেছি, আমি বন্দি জীবনে আছি। এর থেকে আমি মুক্তি পাচ্ছি। এখন সাধারণ নাগরিক হিসেবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।

তিনি আরও বলেন, আমি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছি। মানুষের বাইরে কোনো চিন্তা ছিল না। কোনো দিন থাকবেও না। আমি দেশের সব রাজনীতিবিদদেরও এ কথাই বলবো, এ দেশের মাটি ও মানুষকে ভালোবেসে যেন তারা রাজনীতি করে। তাহলে রাজনীতি আরও অনেক সুন্দর হবে। দলমত নির্বিশেষে সবার কাছে আমি এটি আশা করি।

নতুন রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সুষ্ঠুভাবে পালন করবেন, এটা সারা জাতির প্রত্যাশা, আমারও প্রত্যাশা-যোগ করেন তিনি।

পরে তাকে রাষ্ট্রীয় প্রটোকলে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেয়ার

পাঠকের মতামত

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন ...

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

মালদ্বীপের প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শ‌নিবার (২৫ জুলাই) ...

হাইকোর্টে বিএফআইইউর প্রতিবেদন ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে সরাসরি জড়িত ছিলেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ...

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরবর্তী পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ ...