
কুষ্টিয়ার খোকসায় প্রতিহিংসা পরায়ন হয়ে শিশু ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার দায়ে নাছিমা খাতুন (৩৫) নামের এক সৎমায়ের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
রোববার (৮ জানুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাছিমা খাতুন কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের পশ্চিমাপাড়ার বাদশা আলীর স্ত্রী। নাছিমা পাবনা সদর উপজেলার চর ভবানীপুর গ্রামের ওস্তাদ আলী মৃধার মেয়ে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২১ সেপ্টেম্বর দুপুরের দিকে কুষ্টিয়ার খোকসায় প্রতিহিংসা পরায়ন হয়ে ৫ বছর বয়সী শিশু ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করে সৎমা নাছিমা খাতুন। খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের পশ্চিমাপাড়ার নিজ বাড়িতে এঘটনা ঘটে। এঘটনায় শিশুর বাবা ও দণ্ডপ্রাপ্ত আসামি নাছিমার স্বামী বাদশা আলী খোকসা থানায় নাছিমার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই হাবিবুর রহমান আসামির বিরুদ্ধে ২০০৯ সালের ২৭ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামির শাস্তির আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, প্রতিহিংসা পরায়ন হয়ে শিশু ছেলে শাহিনকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার দায়ে নাছিমা খাতুন নামের এক সৎমাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
- ১শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৫বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৬টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৭বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ৮ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৯স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত





পাঠকের মতামত