
বিদায়ী সপ্তাহ সব সূচকই কমেছে পুঁজিবাজারে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আর লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে পুঁজিবাজার থেকে বাজার মূলধন সাড়ে ৪ শত কোটি টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৫৬০। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৪৬৫ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৫৪৯ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪৪১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ০১১ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৫৮৩ কোটি ৫২ লাখ ৯১ হাজার ৯৫৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৮০১ কোটি ২৪ লাখ ৫০ হাজার ৪৬৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে দুই হাজার ২১৭ কোটি ৭১ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকা কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩০ পয়েন্ট বা ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৮.০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪.৫৪ পয়েন্ট বা ০.৩২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১১.৮৪ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০২.৪৯ পয়েন্টে এবং দুই হাজার ২৬৫.৮১ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টির বা ১৮.৪৯ শতাংশের, কমেছে ৮৪টির বা ২১.৮৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২২৯টির বা ৫৯.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯২ কোটি ২০ লাখ ৩৯ হাজার ৪৯৩ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭২ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৮২৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮০ কোটি ২৮ লাখ ৭৪ হাজার ৩৩৩ টাকা কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০.৭৭ পয়েন্ট বা ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৭৯.৫৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২.৮৬ পয়েন্ট বা ০.১১ শতাংশ, ডিএসই-৩০ সূচক ৫.৫৩ পয়েন্ট বা ০.০৪ শতাংশ, ডিএসই-৫০ সূচক ৫.২৯ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ এবং সিএসআই সূচক ৫.০৩ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ২৫৫.৩৩ পয়েন্টে, ১৩ হাজার ৩১১.৬৬ পয়েন্টে, এক হাজার ৩৫৩.৮০ পয়েন্টে এবং এক হাজার ২০৬.৩৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৭টির বা ১৮.৬৯ শতাংশের দর বেড়েছে, ৭১টির বা ২৩.২৮ শতাংশের কমেছে এবং ১৭৭টির বা ৫৮.০৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ২এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৩র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৪আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৫কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৬বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৭কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৮সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৯দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ১০এসএসসিতে এবার জিপিএ-৫ পেলো ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ১০ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত





পাঠকের মতামত