
চাঁপাইনবাবগঞ্জে আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি। গত রবিবার বিকেলে জেলা শহরের বঙ্গবন্ধু মঞ্চের সামনে এই সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশে আট দফা দাবিতে অংশগ্রহণ করেন সিপিবির ৭ জন নেতাকর্মী। আধা ঘণ্টাব্যাপী সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এছাড়াও নির্বাচনে পেশী শক্তির ব্যবহার, সাম্প্রদায়িক প্রচারণা, প্রশাসনের পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে। সারাদেশে রেশন ব্যবস্থা চালু ও নায্যমূল্যের দোকান চালু করতে হবে।
সিপিবি নেতারা আরও বলেন, সারাদেশে দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, বাজার সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। নূন্যতম মজুরি ঘোষণা, উৎপাদক ও ক্রেতা সমবায় চালু এবং সবার জন্য ১২ মাসের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। দ্বি-দলীয় বৃত্তের বাইরে বাম বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলা এবং সমাজতন্ত্রের লক্ষ্যে বিল্পবী গণতান্ত্রিক পরিবর্তনের দাবি জানান বক্তারা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি জেলা শাখার সভাপতি ইসরাইল সেন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শাখার সদস্য অ্যাড. সাইদুল ইসলাম, অ্যাড. হাসিবসহ বিভিন্ন স্তরের মোট ৭ জন নেতাকর্মী।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট





পাঠকের মতামত