
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাসে আমরা ভোটে অংশ নিয়েছিলাম। সরকার আমাদের যে কথা দিয়েছিলেন সেই কথা রাখেননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেন, সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে। সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে। আর যেখানে তাদের লোকজনকে জেতাতে চেয়েছে, সেখানে তারা আমাদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ও জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে। সার্বিকভাবে নির্বাচন ভালো হয়নি। আমাদের বিশ্বাস এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। সোমবার সকালে নগরীর স্কাই ভিউ ভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আমরা নির্বাচনের দিন অসহায় ছিলাম। সকাল থেকেই বিভিন্ন আসনে সমস্যা নিয়ে কথা বলেছি নির্বাচন কমিশনের সঙ্গে। কিন্তু সমাধানের কথা বললেও সমাধান হয়নি। প্রিজাইডিং অফিসারসহ প্রশাসন তাদের পক্ষে কাজ করেছে।
ঢাকা-১ আসনে জোর করে সিল মেরে সালমা ইসলামকে হারিয়ে দিয়েছে। কুমিল্লা-১, জামালপুর-৩, নরসিংদী-২, কক্সবাজার-৪, লালমনিরহাট-৩, গাইবান্ধা-৩, নারায়ণগঞ্জ-১ এবং রংপুর-৪ ও ৬ আসনে আমাদের লোকদের মেরে জোর করে সিল দিয়েছে। আমরা অসহায় হয়ে গেছি। এসব আসনে আমরা প্রশাসনের কিংবা নির্বাচন কমিশনের কোনো সহযোগিতা পাইনি। প্রশাসন নিরপেক্ষ থাকলে আমরা এসব আসনে জয়ী হয়ে আসতাম।
পার্টি প্রধান বলেন, আমরা জোটগতভাবে নির্বাচনে অংশ নেইনি এই কথা আমরা অনেক আগে বলেছি। সরকার তাদের মিডিয়া দিয়ে জোটের কথা বলে বিভ্রান্ত ছড়িয়েছে। সরকার সমঝোতার কথা বলে ২৬ আসনে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। তবে সেই সব আসনে শক্তিশালী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী দিয়ে, তাদের পক্ষে কাজ করেছে। আমরা এজন্যই বলেছি, আমরা কোনো জোটে বা সমঝোতায় নির্বাচনে অংশ নেইনি।
দল হিসেবে জাতীয় পার্টির অবস্থান এখন কী সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির যেখানে ছিল সেখানেই আছে। আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হয়, আমরা সেই ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাব। নির্বাচনে অংশ নেওয়া ভুল ছিল কি না, এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনে অংশ নেওয়া ভুল না সঠিক ছিল এখনই বলা যাবে না। তবে সময়ই
বলে দেবে। সংসদের যাওয়ার ব্যাপারে আমরা নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। তবে ভোট প্রত্যাখ্যানের কিছু নাই। যারা জয়ী হয়েছি, আমরা ভোটের মাধ্যমে জয়ী হয়েছি।
এসময় তার সঙ্গে ছিলেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- ১ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ২আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৩গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৪৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৫৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৬স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৮তথ্য বিকৃতের মাধ্যমে ট্রল করে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ১০বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহী চীন: মির্জা ফখরুল
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল
- ৫কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৬হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৭বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ৯আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ১০মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ





পাঠকের মতামত