
মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরে সরিষাবাড়ীতে চলাচলের অযোগ্য প্রায় ৩ কি.মি কাঁচা রাস্তা। কাঁদাযুক্ত রাস্তায় চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। উপজেলায় আওনা ইউনিয়নের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি হতে নাথের-পাড়া দিয়ে জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কি.মি কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। দ্রুত সংস্কার নেয়ার দাবী স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই রাস্তা দিয়ে কাশিনাথপুর, নাথেরপাড়া, টিকরাপাড়া, তরণীআটা ও কাবারিয়াবাড়ী সহ ৫-৬ টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। উপজেলা সদরের সাথে যোগাযোগ করার জন্য একমাত্র রাস্তা এটি। প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা ও হাট বাজারের যাতায়াতে স্থানীয়রা চলাচল করে। উপজেলার আওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাশিনাথপুর পূর্বপাড়া ঠান্ডু মিয়ার বাড়ি থেকে বাদল মেম্বারের বাড়ী হয়ে নাথেরপাড়া গ্রামের জলিলের দোকান পর্যন্ত প্রায় ৩ কি.মি. রাস্তা কাঁচা থাকায় চলাচলে দীর্ঘ দিন ধরে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তার একাধিক স্থানে পরিনত হয় কাঁদাময় রাস্তায়। কোথাও কোথাও মাটি গর্ত হয়ে উচু নিচু বা নিচের দিকে ধসে গিয়ে যানবাহন ও স্থানীদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় সোলায়মান, রাশিদুল, রনি মন্ডল, জোবেদা বেওয়া, শিক্ষার্থী কাকন, মোহনা মিম সহ অনেকেই বলেন, এই রাস্তা দিয়ে জরুরি মুহুর্তে রোগী ও গর্ভবতি মা বোনদের চিকিৎসার জন্য হাসপাতালে নিতে গেলে চরম দুর্ভোগে পড়তে হয়। অনেক সময় আমাদের স্কুলে যাওয়ার সময় কাঁদার কারনে পোষাক নষ্ট হয়ে যায়। বৃষ্টির দিনে রাস্তায় প্রায়হাটু সমান কাঁদা জমে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ। প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি রাস্তাটি পাকা করার জন্য দাবী জানাচ্ছি।
এ বিষয়ে আওনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম বলেন, রাস্তাটির বিষয়ে ইতিমধ্যে আমি খোজ নিয়েছি। আপাতত বালি ফালানোর ব্যবস্থা করছি। আর এলজিইডির সাথে কথা বলে পাকা রাস্তা করনে ব্যবস্থা নিবো।
এম জি
- ১দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ২ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৩সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ৪টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ৫লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ৭পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৮সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৯কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ১০এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৬জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৭ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৮স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৯সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত