
চলতি শীত মৌসুমে মাগুরার দিগন্ত জোড়া মাঠ সেজে উঠেছে হলুদ চাদরে। পৌষের শুরুতে মাগুরার বিভিন্ন মাঠে মাঠে হলুদ সরিষা ফুল এই শীতের সকালে বাতাসে দোল খাচ্ছে। চারিদিকে হলুদের সমারোহ। মাঠে সরিষার ফুল দেখে মনে হয়, যেন কেউ হলুদের গালিচা বিছিয়ে রেখেছে। সরিষা ফুলের এই হলুদের হলুদের ভাব প্রকৃতিকে করেছে সৌন্দর্য মন্ডিত।
আজ বুধবার সকাল ১১টায় সরজমিনে দেখা যায়, হলুদের এই সরিষা ফুল দেখতে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দর্শনার্থীরা ভিড় করছেন মাঠে মাঠে । কেউ সরিষা ফুলের মাঝে ছবি তুলছেন, আবার কেউ কেউ নিজেই লাইভ করছেন বন্ধুদের দেখানোর জন্য।
মাগুরা সদরের আবালপুর, দেড়ুয়া, পাকাকাঞ্চনপুর, সত্যপুর রাঘবদাড়, পাটকেলবাড়ি গ্রামের মাঠে গিয়ে দেখা গেছে চারিদিকে হলুদ সরিষা ফুলের সমারোহ। আবার কোন কোন মাঠে হলুদ ফুল থেকে সরিষার ফল হয়েছে। প্রচুর মানুষ এই ফুল দেখতে আসে, ছবি তুলে বিষটা খুবই দারুণ।
জেলা কৃষি বিভাগ বলছে, নতুন বছরে আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আমরা আশা রাখছি। ইতোমধ্যেই মাগুরা জেলার বিভিন্ন মাঠে মাঠে এখন সরিষা ফুল শোভা পাচ্ছে। আবার অন্য কোন মাঠে ফুল থেকে ফল আসতে শুরু করেছে।
এবার জেলায় ২২ হাজার ৮৯৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে সদরে ১০ হাজার ৪০৮ হেক্টর,শ্রীপুরে ১ হাজার ৪০৫ হেক্টর,শালিখায় ৭ হাজার ৩৬০ হেক্টর ও মহম্মদপুরে ৩ হাজার ৭২০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ বছর সরিষার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৯০ হেক্টর।
মাগুরা সদরের নরসিংহাটি গ্রামের সরিষা চাষী জামিল মিয়া জানান, এবার আমি ২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এ চাষে খরচ কম, পরিশ্রম নেই। এবার আবহাওয়া অনুকূলে থাকায় সরিষা খুব ভালো হয়েছে। আমার জমিতে এখন সরিষার আসতে শুরু করেছে। আমি দুই মাসের মধ্যেই সরিষা ঘরে ওঠাতে পারব বলে মনে করছি
সদরের ছয়চার গ্রামের কৃষক শফিকুল জানান, এবার আমি ১ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এ চাষে আমি প্রতিবারই ভালো ফল পেয়ে থাকি। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় আমার জমিতে সরিষার ভালো ফলন হবে বলে আশা রাখছি।
সদরের চাউলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের নাজিম উদ্দিন জানান, আমি এবার তিন বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এ চাষে বছর আমি ভালো ফলন পেয়ে থাকি। এখন সরিষা মাঠে মাঠে হলুদ ফুল শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই এই ফুল থেকে সরিষার ফল আসতে শুরু করবে। তারপর দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকা শুরু করবে।
মাগুরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃযিবিদ মো. তাজুল ইসলাম বলেন, এই বছর আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় জেলায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি। তীব্র শীত,কুয়াশা ও শৈত প্রবাহে সরিষার তেমন ক্ষতি হবে না বলে মনে করছি। এবার এ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বিএইচ
- ১
- ২মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৩ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৪লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ৫স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৬পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৭পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৮বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৯সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ১০‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৪মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৫সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৬স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৭অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ১০টেকসই অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ





পাঠকের মতামত