
সহনশীল না হলে ডাকসুতে তৃতীয় পক্ষ সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
তিনি বলেন, ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার সবাই ঢাবি পরিবার। দ্বন্দ্ব-বিবাদ জিইয়ে রাখা যাবে না। সবাইকে সহনশীলতা বজায় রাখতে হবে। সহনশীল বজায় রাখতে না রাখলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে৷ তারা ঘোলা পানিতে মাছ শিকার করবে। প্রশাসন প্রতিনিয়ত সবার সাথে কথা বলছে। প্রশাসন এখন নির্বাচন কমিশনের অধীনে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়েছে। প্রচারণার কাজ শুরু হয়ে যাবে। এ মুহূর্তে আমাদের দ্বন্দ্ব-বিবাদে জড়ানো যাবে না। পরস্পরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অস্তিত্বের জন্যই দরকার হবে। যারা এই নির্বাচনে প্রার্থী এবং ভোটার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ। কেউ তোমার অগ্রজ, কেউ তোমার অনুজ এবং কেউ তোমার সতীর্থ।
তিনি বলেন, আমাদের মধ্যে এমন কোনো বড় ধরনের দ্বন্দ্ব বিবাদ হওয়ার কোনো যুক্তিসংগত কারণ নেই, যদি না কোনো বড় দুরভিসন্ধি না থাকে। এ সময়ে যদি আমরা সহনশীল না হলে তৃতীয় পক্ষ তার সুযোগ নেবে। ঘোলাপানিতে মাছ শিকারে যারা আগ্রহী তারাও তোমার এবং আমার এ দুর্বলতার সুযোগ নেবে। ডাকসু নির্বাচন একটি জটিল প্রক্রিয়া চ্যালেঞ্জ আছে।
জানা গেছে, ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী হিসেবে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন।
এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন ও সদস্য পদ পদে ২১৭ জন চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
এম জি
- ১কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ জনকে কুপিয়ে হত্যা
- ২কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৩রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা
- ৪বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
- ৫ডিএসইতে পিই রেশিও বেড়েছে ১ শতাংশ
- ৬সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স
- ৭কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
- ৮সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ৯সাপ্তাহিক লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম
- ১০ইরানে সামরিক অভিযান বাড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
- ১চাঁদপুরে এতিমখানার অর্থ ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
- ২কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ৩জুলাই আন্দোলনে নবীনগরের ছয় শহীদের স্মরণে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন
- ৪এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- ৫কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার
- ৬দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৭বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী
- ৮তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: এমপি খোকন
- ৯বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত
- ১০অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছেন জামাল ভূঁইয়া





পাঠকের মতামত