
সাংবাদিকরা জাতির বাতিঘর। তাদের নিকট হতে সততা, নিরপেক্ষতা প্রত্যাশা করি। কেননা সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনে তাদের বিশেষ প্রয়োজন রয়েছে। তাই দেশ ও জাতির স্বার্থে সাংবাদিকদের সবসময়ই অগ্রাধীকার দিয়ে থাকেন বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
রবিবার (১০ অক্টোবর) রাজধানীর পল্টন টাওয়ারে ইআরএফ অডিটরিয়ামে শ্রেষ্ঠ রিপোর্টার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
টিপু মুন্সি বলেন, বিশ্ব রাজনীতি এখন অর্থনৈতিক রাজনীতি। ব্যবসার উপরেই ভিত্তি করে চলছে বিশ্ব। চীন বাংলাদেশের অনেক বড় অংশীদার। করোনা মহামারিতেও চীন আমাদের তৈরি পোশাক খাতের কাঁচামাল সরবরাহ করেছে। তবে চীন অনেক আগে থেকেই আমাদের এই সহযোগীতা করে আসছে। দেশে কাচাঁমাল উৎপাদন হলেও বড় অংশই চীনের উপর নির্ভরশীল।
মন্ত্রী বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। দেশের উন্নয়নেও চীনের অবদান অনস্বীকার্য। বৃহৎ স্থাপনাগুলো নির্মানে তাদের সহযোগীতা রয়েছে। আজকের এই পুরস্কার বাংলাদেশ ও চীন সম্পর্কের উপর উপস্থাপিত প্রতিবদনের উপর হলেও তা অনেক গুরুত্বপূর্ণ, কেননা দেশের অর্থনীতির বড় অংশই চীনের সাথে সম্পৃক্ত। প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দিত করার পাশাপাশি বাংলাদেশ-চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামকে (ইআরএফ) এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসা করেন তিনি।
বিসিসিসিআই এর যুগ্ম মহাসচিব আল মামুন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিসিবিসিআই’র পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির মহাসচিব মো. শাহজাহান মৃধা বেণু এবং ইআরএফের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল এস এম রাশেদুল ইসলাম। এছাড়াও অনু্ষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিসিসিআই’র সভাপতি গাজী গোলাম মরতুজা এবং ইআরএফ’র সভাপতি শারমিন রিনভি।
বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডিস্ট্রিজ ( বিসিসিসিআই) এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের( ইআরএফ) যৌথ উদ্যোগে এই প্রতিযোগীতার আয়োজন করা হয়। প্রথমবারের মতো ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অন বাইলেটরাল রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ এন্ড চীন’ এবারের আয়োজনে ১০ টি বিভাগে প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশনের ১০ জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়। আগামীতেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ৩চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ৪প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল
- ৫বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৬গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৭ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ১০কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স





পাঠকের মতামত