জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫ ৫:০১ পিএম , আপডেট: আগস্ট ১১, ২০২৫ ৫:০২ পিএম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সোমবার (১১ আগস্ট) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব এর সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে সরিষাবাড়ী উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি এম এ রউফ, সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সিনিয়র সাংবাদিক জরুল ইসলাম ঠান্ডু, সোলায়মান বাবু, আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, শহিদুল্লাহ শহিদ ভিপি, মোস্তাক আহমেদ মনির, ইসমাইল হোসেন প্রমুখ। মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এসময় দেশের যে ভাবে সাংবাদিক নির্যাতন ও নৃশংস ভাবে হত্যা হচ্ছে তাতে পুরো সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। দেশের প্রচলিত আইনের ফাঁক ফুকরের কারণে নির্যাতিত ও হত্যার শিকার সাংবাদিকদের পরিবার সঠিক বিচার পাচ্ছে না যার ফলে দিন দিন সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেই চলেছে। তাই সাংবাদিক দমনে কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...

শেরপুরে হাতি সংরক্ষণে জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেরপুরে হাতি সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ...

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...