
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সাবেক সভাপতি সোহেল হায়দার চৌধুরী এবং ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা’র সদস্য দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশামুল হায়দার চৌধুরী মিলন (৮৩) মঙ্গলবার ইন্তেকাল করেছেন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজ বাড়িতে সকাল সাড়ে ১০টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। প্রয়াত এহতেশামুল হায়দার চৌধুরী মিলন এলাকায় মিলন চৌধুরী নামে ব্যাপক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাভেল হায়দার চৌধুরী বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে আমার বাবা ইন্তেকাল করেন। তিনি ঢাকাতেই আমাদের সঙ্গে বসবাস করতেন। কিন্তু ঈদের সময় তিনি বাড়িতে গিয়ে আর ঢাকায় ফিরে আসেননি। মঙ্গলবার বাদ আসর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় স্বজনরা ছাড়াও এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রামবাসি উপস্থিত ছিলেন।
এদিকে মিলন চৌধুরীর মৃত্যুতে মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফেনী সাংবাদিক ফোরাম-ঢাকা, ফেনী রির্পোটাস ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন,ফেনী মফস্বল সাংবাদিক ফোরাম এক বিজ্ঞপ্তিতে সোহেল-পাভেলের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
- ১যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৮গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৯প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৭চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ





পাঠকের মতামত