জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬ ৬:৪৭ পিএম

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনার বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ৮২০ জন কৃষকের মাঝে ৪১০০টি গাছের চারা, খুঁটি ও জৈব সার বিনামূল্যে বিতরণ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা এবং সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র।

উদ্বোধক মো. বদরুদ্দোজা বলেন, একটি গাছ একটি পরিবারের নিরাপত্তা, সুস্থতা ও পরিবেশের প্রতীক। বর্ষা মৌসুমের এই উদ্যোগ সফল করতে সবাইকে চারা রোপণ ও পরিচর্যায় আন্তরিক হতে হবে।

অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ বলেন, বৃক্ষরোপণ কৃষিকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে।

অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. জামাল উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিটি পরিবারের আঙিনায় অন্তত কয়েকটি গাছ থাকা প্রয়োজন।

সভাপতি কৃষিবিদ মো. আবু সাঈদ শুভ্র বলেন, এই কর্মসূচি কৃষকের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা এবং সবুজ সাতক্ষীরা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষাণী রোকেয়া খাতুন বলেন, চারাগুলো বড় হলে পরিবার যেমন উপকৃত হবে, তেমনি প্রকৃতিও সবুজ হবে।

উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার বলেন, বর্ষা গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময়। এ সময়ে রোপণ করা চারা দ্রুত বেড়ে ওঠে এবং টিকে থাকার হারও বেশি।

কৃষাণী প্রশান্ত সরকার বলেন, প্রতিটি গাছই জলবায়ু সংকট মোকাবিলার একটি কার্যকর হাতিয়ার।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চরফ্যাশনের তিন থানায় জামায়াতের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের ...

চকরিয়ার যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর পরিকল্পনার ইঙ্গিত

কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় (লিজ) পরিচালনার সম্ভাবনা ও সক্ষমতা যাচাইয়ে দুই দিনের সফরে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম

বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট মো: ...