
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় কর্মরত সাংবাদিক জুলফিকার আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
রোববার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুনি -সাতক্ষীরা সড়কে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
কলারোয়া উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপি, মোহনা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুল জলিল, পাটকেলঘাটার সাংবাদিক শাহিনুর রহমান, মিজানুর রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ মে একজন চাঁদাবাজী মামলার আসামী কর্তৃক দায়েরকৃত মিথ্যা অভিযোগকে পুজি করে হয়রানীমূলক মামলায় কলারোয়ার সাংবাদিক জুলফিকারকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তার ছোট ছোট সন্তানরা পিতাকে ছাড়া ঈদ উদযাপন করেছে। এটি মেনে নেওয়া যায় না। সম্প্রতি সাতক্ষীরার কয়েকজন সাংবাদিককে জনপ্রতিনিধিরা মামলা দেওয়াসহ বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তির দাবি এবং সাংবাদিকদের হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা। বক্তারা এ সময় অবিলম্বে সাংবাদিক জুলফিকার আলীর নি:শর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য , গত ২৮ এপ্রিল কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য রওশন আলী বাদী হয়ে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে সাংবাদিক জুলফিকার আলীর নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সেই অভিযোগকে পুজি করে মামলা হলে ওইদিন কলারোয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
- ১দুর্বৃত্তের কবল থেকে ব্যবসায়ীর গরু উদ্ধার করল ‘আজকের তারুণ্য’
- ২ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ৩সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ৪টয়লেটের ট্যাংকিতে মিলল স্কুলশিক্ষিকার লাশ; হত্যার অভিযোগ
- ৫লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৬ম্যারিকোর অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা
- ৭পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার আর নেই
- ৮সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ
- ৯কাপাসিয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, অনিয়মের অভিযোগ
- ১০এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৫পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত