
পুঁজিবাজারের তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক আগামী সাত বছরের জন্য চট্টগ্রাম বন্দরের সাধারণ পন্যবাহী জেটির (জিসিবি) খালি কনটেইনার রিম্যুভাল অপারেশন প্রকল্পের কাজ পাচ্ছে। সর্বনিম্ম দরদাতা বিবেচিত হয়েছে সিসিটি ও এনসিটি পরিচালনাকারী টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেড। মঙ্গলবার দরপত্র জমা দেয়া দু’টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সামনে দরপত্র মূল্যায়ন কমিটির সভায় সাইফ পাওয়ারটেককে সর্বনিম্ন দরদাতা ঘোষণা করা হয়।
দু’টি প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড দর দিয়েছে ১৯৮ কোটি ১০ লাখ ২১ হাজার ২০০ টাকা। অপর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের প্রস্তাবিত দর ছিল ১১৫ কোটি ৯১ লাখ ১৪ হাজার ৯৬০ টাকা। এটি প্রথম প্রতিষ্ঠান থেকে ৮২ কোটি ১৯ লাখ টাকার কম।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, যোগ্য বিবেচিত প্রতিষ্ঠান আগামী সাত বছরের জন্য জিসিবির ইয়ার্ড থেকে খালি কনটেইনার অপসারণ করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, দরপত্র মূল্যায়ন কমিটির সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে দরপত্র জমা দেয়া প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আনুষঙ্গিক সব কিছু ঠিক থাকলে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটিতে যাবে এবং সেখানে অনুমোদন পেলে আগামী সাত বছরের জন্য কাজটি পাবে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৪নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত