
দীর্ঘ সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ ফোনালাপ হয় বলে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর আল জাজিরার।
দুই প্রেসিডেন্টের আলাপচারিতার পর একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়, ফোনালাপে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যেসব ক্ষেত্রে দুই দেশের অভিন্ন স্বার্থ রয়েছে এবং যেসব ক্ষেত্রে দুই দেশের স্বার্থ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে, সেগুলো নিয়ে কথা হয়েছে।
আধিপত্য বিস্তারে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা যেন দ্বন্দ্বের দিকে মোড় না নেয়, তা নিয়ে দায়িত্বশীল থাকার বিষয়টিও বাইডেন ও শি জিনপিংয়ের ফোনালাপে উঠে এসেছে বলে বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।
বিগত কয়েক দশকের মধ্যে এ মুহূর্তে দুই দেশের মধ্যে সম্পর্কের বোঝাপড়া সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পেছনে কাজ করছে বাণিজ্যিক দ্বন্দ্ব, গুপ্তচরবৃত্তি ও করোনা মহামারির উৎসসংশ্লিষ্ট বিষয়গুলো। জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে আলাপ হলো।
এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ এশিয়া সফরের পর উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও চীনের সঙ্গে প্রতিযোগিতার সম্পর্ক চাইলেও কোনো দ্বন্দ্বে না জড়ানোর কথা সফরে এসে বলেছিলেন কমলা হ্যারিস। এবার দুই দেশের প্রধানদের টেলিফোন আলাপের পর বোঝা যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতিতে কিছুটা নমনীয় হতে যাচ্ছে তারা।
- ১এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২ইউসিবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ৫চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৬দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৭জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৮সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৯২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ১০সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৭বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত