প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২ ১১:৪৯ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির  ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২১৬ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৭৫ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের ৮০ লাখ ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৮৭ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্স ৮৪ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৬৫ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকার, ফরচুন সুজের ৫২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৭ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকার, বিডিকমের ৩৯ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা এবং জেনেক্স ইনফোসিসের ৩৮ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...