মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নেই বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ...

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নড়াইল-১ আসনের সাবেক এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ ব্যক্তি নাসির উদ্দিন উজ্জ্বলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম ইউনিয়নের দিঘলিয়া বাজার থেকে তাকে আটক করে।
একাধিক প্রত্যক্ষদর্শী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওলি মিয়া জানান, নাসির উদ্দিন উজ্জ্বল নামে এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিএইচ

পাঠকের মতামত