
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলম সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ করেছেন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে অবহেলা ও সিন্ডিকেটের বিষয়ে কথা বলার পর এবার তিনি ব্যক্তিগতভাবে ভুক্তভোগী হওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতা প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে এলেন, আমার কাঁধে হাত রেখে বলতেছেন, তর পিরিয়ডের কত দিন চলতেছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকব চলে আসিস।’
জাহানারার অভিযোগ, শুধু কথাতেই নয়, মাঠেও মঞ্জুরুলের আচরণ ছিল অনৈতিক। তিনি জানান, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে, যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বারবার অভিযোগ জানালেও কোনো বিচার পাননি বলে দাবি করেন এই অভিজ্ঞ পেসার। তার ভাষায়, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইঙ্গের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হইতো, পরে আবার যা তা-ই।’
এর আগে কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেছিলেন, বিসিবির নারী বিভাগে সিন্ডিকেট ও পক্ষপাতের কারণে তিনি বারবার বঞ্চিত হয়েছেন। তিনি তৎকালীন নারী বিভাগের ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান, নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নাম উল্লেখ করে বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরেন।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা আলম বলেন, নিজের সম্মান ও নিরাপত্তার বিষয়টি এখন তিনি প্রকাশ্যে আনতে বাধ্য হয়েছেন, কারণ বোর্ডের নীরবতায় দীর্ঘদিন ধরে তার অভিযোগ অগ্রাহ্য হয়েছে।
সব মিলিয়ে বাংলাদেশের হয়ে ১৩৫ ম্যাচ খেলা এই পেসার বলেন, দীর্ঘদিনের সহ্য ও বঞ্চনার পর এখন সময় এসেছে সত্য প্রকাশের—যাতে ভবিষ্যতে কেউ এমন হয়রানির শিকার না হন।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত