
স্বাধীন দেশে বাকশাল, সামরিক শাসন আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হওয়ায় দ্বিতীয় স্বাধীনতার প্রয়োজন হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, স্বাধীন দেশে বিগত ৫৪ বছরে দেখা গেছে কখনো বাকশাল, কখনো সামরিক শাসন আবার কখনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। এই কারণেই ছাত্র-জনতা ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানা কর্তৃক আয়োজিত পথচারীদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণ রিফাইন আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পুনবার্সন মেনে নিবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ একতরফা যেই ৩টি সংসদ নির্বাচন করেছে সেই নির্বাচনের সময় ভারত যেই ভূমিকা রেখেছে আগামীতেও ভারত সেই ভূমিকা রাখবে বলে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। বাংলাদেশের নির্বাচন আমাদের অভ্যন্তরীন বিষয়। তাই ভারত নাক গলালে এদেশের জনগণ সেটি সহ্য করবে না।
রমনা থানা আমীর মো. আতিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ফারুক হোসেনর পরিচালনায় অনুষ্ঠানে ৩ শতাধিক পথচারীর মাঝে রান্না করা খাবার এবং শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রমনা থানার সাবেক আমীর মহানগরীর প্রচার ও মিডিয়া বিভাগের সহকারী সম্পাদক আবদুস সাত্তার সুমন। এছাড়াও অনুষ্ঠানে রমনা থানার সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মতিঝিল পূর্ব থানা আমীর নূর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী খলিলুর রহমানের পরিচালনায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও মতিঝিল পূর্ব থানার রুকন সদস্যদের আয়াত-হাদিস মুখস্তকরণ প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্য থেকে বিজয়ী ১০জনকে পুরস্কার বিতরণ করেন জননেতা এডভোকেট ড. হেলাল উদ্দিন। এসময় মতিঝিল পূর্ব থানা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্যবৃন্দ ও সকল ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- ১হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ২বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল
- ৩অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে দারাজের ‘ফাস্ট ডেলিভারি’ চালু
- ৪বাংলা কিউআর পেমেন্ট উৎসাহিত করতে মার্চেন্টদের নিয়ে বিকাশের মতবিনিময়
- ৫পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন আহমেদের স্মরণে শোকসভা
- ৬শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ৭রংপুর রেঞ্জের নতুন ডিআইজি আবদুল মাবুদ
- ৮বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৯কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ৩গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৬কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৭সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৮ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ৯গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ১০অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো





পাঠকের মতামত