
কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ জন কর্মকর্তা ও তিন অংশীজনকে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রেসিডেন্ট জসিম উদ্দিন।
সম্মাননা পাওয়া এনবিআরের ১৭ কর্মকর্তারা হলেন—এনবিআরের প্রথম সচিব ড. মো. নেয়ামুল ইসলাম, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনার মো. রুহুল আমিন, ঢাকা দক্ষিণের কাস্টমস বন্ড কমিশনারেটের এর যুগ্ম কমিশনার মোছা. শাকিলা পারভীন, বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার আবদুল রশীদ মিয়া, মংলা কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার মহিববুর রহমান ভূঞা, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক মো. পায়েল পাশা ও এনবিআরের দ্বিতীয় সচিব মো. পারভেজ রেজা চৌধুরী।
এছাড়া সম্মাননা পাওয়া বাকি কর্মকর্তারা হলেন—বৃহৎ করদাতা ইউনিটের উপ-কমিশনার মিতুল বনিক, ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. ইফতেখার আলম ভূঁইয়া, চট্টগ্রাম কাস্টমস হাউসের উপ-কমিশনার মোছা. আয়শা সিদ্দিকা, ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মিজ জেবন্নেছা, এনবিআরের সহকারী প্রোগ্রামার কামরুন নাহার মায়া, ঢাকা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাতের রাজস্ব কর্মকৰ্তা বিপ্লব রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা অনিমেষ মণ্ডল, মো. ফাহাদ চৌধুরী, মনিরুল ইসলাম ও মো. আসাদুজ্জামান খান।
এছাড়া শিল্প মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) অংশীজন হিসেবে অবদান রাখার জন্য সার্টিফিকেট অব মেরিট ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।
বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশে আজ (২৬ জানুয়ারি) একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন এ দিনটিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণার পর থেকেই বাংলাদেশও দিবসটি উদযাপন করছে।
এবার ১৫ম আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ প্রজন্মের লালন: কাস্টমসে জ্ঞানচর্চা ও উত্তম পেশাদারিত্বের বিকাশ’।
- ১জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর
- ২জবিতে ‘ফিরে দেখা ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান ২০২৪’ শীর্ষক সেমিনার
- ৩বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিল্পীসত্তা বিকাশে পূবালী ব্যাংকের চিত্রাঙ্কন উদ্যোগ
- ৪পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
- ৫শরীয়তপুরে বিনা খরচে কর্মসংস্থানের সুযোগ
- ৬হজ্জ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
- ৭বাগেরহাটে ফলতিতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
- ৮ব্র্যাক ব্যাংকের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্ট-২০২৫ প্রকাশ
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার
- ১০ক্যাশলেস লেনদেন সহজ করতে শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘বাংলা কিউআর’ চালু
- ১চরফ্যাশন টি বি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও জনবল সংকটে পাঠদান ব্যাহত
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৪জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৫তিন জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন
- ৬জুনে ইসলামী ধারার ব্যাংকগুলোর আমানতে বড় ধস
- ৭স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৮যবিপ্রবিতে কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড অ্যাক্রেডিটেশন: নলেজ শেয়ারিং অ্যান্ড প্যানেল ডিসকাশন’ শীর্ষক বিশেষ সভা অনুষ্ঠিত
- ৯বাণিজ্য প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘির কারখানা সিলগালা, জরিমানা ৫০ হাজার
- ১০চন্দ্রগঞ্জ থানার লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেফতার





পাঠকের মতামত