
ফরিদপুর জেলার সালথা উপজেলায় ফরিদপুর-২ আসন (সালথা-নগরকান্দা-কৃষ্ণপুর) এর নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য প্রথমবারের মতো নিজ এলাকায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত হলেন সদ্য প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র জননেতা শাহদাব আকবর চৌধুরী (লাবু) এমপি।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, লাবু চৌধুরীর সহধর্মিণী শাহনাজ বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইনামুল হোসেন তারা মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রাকিবুল হাসান জুয়েল, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইশারত হোসেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ হোসেন তোতা মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন সহযোগি অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আজ আপনারা আমাকে যে গণসংবর্ধনা দিলেন আমি কোনদিনই তা ভুলবো না। আমার মায়ের মতো আমি আমাদের পাশে থেকে সারাক্ষণ আপনাদের সেবা করে যাব। আমি আপনাদেরকে যে ওয়াদা দিয়েছি সব ওয়াদা পালন করব ইনশাল্লাহ। এই সালথা-নগরকান্দা নগরে পরিণত হবে। এই অঞ্চলে কোন মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে, কোন মাদক ব্যবসায়ীর এই এলাকা স্থান হবে না।
উল্লেখ্য, গত ১১ই সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। ২৫শে সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হয়। গত ৫ই নভেম্বর দলীয় মনোনয়ন প্রতীকে বিপুল ভোটে লাবু চৌধুরী নির্বাচিত হন।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত