
৮ শত ৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সোমবার থেকে বিভাগীয় নগরী রংপুরে শুরু হতে যাচ্ছে আয়কর মেলা। রবিবার দুপুরে কর অঞ্চল রংপুরের কর কমিশনার আব্দুল হান্নান দেলোয়ার হোসেন রংপুর কর ভবন মিলনায়তনে এক সংবাদ সল্মেলনে এই কথা জানান।
সংবাদ সন্মেলনে বলা হয়, ২০২০-২০২১ অর্থ বছরে কর অঞ্চল রংপুরে আয়কর রির্টান জমা দিয়েছে ৮৩ হাজার ২ শত ৮৩ জন করদাতা। সেবা গ্রহণ করেছেন ২ লাখ ৪৯ হাজার ৮ শত ৪৯ জন করদাতা। আয়কর আদায় হয়েছে ২৬ কোটি,৩৪ লাখ ৪৩ হাজার ২ শত ৫৫ টাকা। মোট টিআইএনধারী করদাতার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭ শত ৩১।
২০২০-২০২১ অর্থ বছরে কর অঞ্চল রংপুরে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিলো ৭ শত ৬০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীদে আদায় করা হয়েছে ৭ শত ৭৯ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চাইতে ১৯ কোটি টাকা বেশি।
সংবাদ সন্মেলনে কর কমিশনার জানান, গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসে আদায় করা হয়েছে ১ শত ১০ কোটি টাকা। চলতি বছর তা গিয়ে দাঁড়িয়েছে ১ শত ৩১ কোটি টাকা। লক্ষ্যমাত্রার ২১ কোটি টাকা বেশি।
সংবাদ সন্মেলনে বলা হয় কর অঞ্চল রংপুরের আওতায় প্রতিমাসে গড়ে ৫ হাজার নতুন করদাতা যোগ হচ্ছে। করদাতারা যাতে হয়রানীর শিকার না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা করদাতাদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।
১ নভেম্বর মাসব্যপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান অনুষ্টান রংপুর ছাড়াও বিভাগের দিনাজপুর, লালমনিহাট,নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ছাড়াও রংপুরের বদরগঞ্জ, দিনাজপুরের পর্বতিপুর, ফুলবাড়ি,বোচাগঞ্জ, ঠাকুরগায়ের পীরগঞ্জ, পঞ্চগড়ের দেবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় মাসব্যাপী এই মেলা চলবে বলে সংবাদ সন্মেলনে জানানো হয়।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, সহকারী কর কমিশনার সৈয়দ নুরুল হুদা রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ।
- ১রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চায় বিএনপি: চিফ হুইপ
- ২সিরাজগঞ্জে তরিকুল হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন
- ৩দর পতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- ৪দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস
- ৫‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৬শ্রীমঙ্গলে ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে যাত্রী উঠানামার দাবিতে সংবাদ সম্মেলন
- ৭মৌলভীবাজারে এ ওয়ান বেকারী ও জেরিন ফুডকে জরিমানা
- ৮অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৯মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল
- ১০লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ২ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৩বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৭গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৮মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ছাড়
- ৯বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ১০বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি





পাঠকের মতামত