
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য সিকিমে ভারতীয় সেনাবাহিনীর একটি আর্মি জিপ খাদে পড়ে যাওয়ায় নিহত হয়েছেন ১৬ জন সেনাসদস্য এবং গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার দুপুরের দিকে সিকিমের উত্তরাঞ্চলীয় এলাকা জেমায় এ দুর্ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী।
নিহতদের মধ্যে ৩ জন কমিশনপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, বাকি ১৩ জন ননকমিশন্ড সেনাসদস্য। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শুক্রবার সেনাবাহিনীর তিনটি আর্মি জিপের একটি বহর সিকিমের ছাত্তেন থকে থাঙ্গু জেলার দিকে যাচ্ছিল। যাত্রাপথে জেমা এলাকার পাহাড়ি সড়ক দিয়ে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খাদে পড়ে যায় একটি গাড়ি। হতাহত সেনা সদস্যরা সেই গাড়িতেই অবস্থান করছিলেন।
দুর্ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই বহরের অন্যান্য গাড়ির সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। আহত সেনাদের ইতোমধ্যে হেলিকপ্টারে করে রাজধানী গ্যাংটকের সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে; আর মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করা এক বার্তায় প্রেসিডেন্ট বলেন, ‘সিকিমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের নিহতের সংবাদে আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটবার্তায় বলেন, ‘সিকিমে সড়ক দুর্ঘটনায় আমাদের সাহসী সেনাসদস্যদের প্রাণহানিতে আমি অত্যন্ত ব্যাথিত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
পৃথক এক টুইটবার্তায় রাহুল গান্ধী বলেন, ‘সিকিমে ১৬ সেনাসদস্যের প্রাণহানিতে আমি বাকরুদ্ধ। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি





পাঠকের মতামত