প্রকাশিত: জানুয়ারী ৩, ২০২৪ ৪:৪০ পিএম

সিরাজগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ডা. আব্দুল আজিজকে নির্বাচনী পথসভা থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টাকালে মুক্তিজোটের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম প্রামাণিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রায়গঞ্জ উপজেলার ভুঈয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত নুরুল ইসলাম তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনের মুক্তিজোটের মনোনীত প্রার্থী ছিলেন। যাছাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ভুঈয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি ডাঃ আব্দুল আজিজের নির্বাচনী পথসভা চলছিল। নেতৃবৃন্দের বক্তব্য চলাকালে এমপি ডা. আব্দুল আজিজ চেয়ারে বসেছিলেন। এসময় নুরুল ইসলাম এমপির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে চেয়ার থেকে হাত ধরে তুলে নেয়ার চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে গ্রেফতার করে। নুরুল ইসলাম প্রামাণিক নিজেকে তাড়াশ উপজেলা কৃষকলীগের আহ্ধসঢ়;বায়ক বলে দাবি করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...