
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শান্ত (২৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। বুধবার (৩ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন নলকা সৈয়দ স্প্রিং মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শান্ত রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষীকোলা গ্রামের মো. বেল্লাল হোসেনের ছেলে।
র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে ভুক্তভোগী শিশুটি বিদ্যালয়ে যাওয়ার পথে আসামি শান্ত তাকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
এই ঘটনায় গত ৩ মে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়। বিষয়টি সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
র্যাব-১২, জানায়, আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
টিআর
- ১যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
- ২ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার এক বছর, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪চাঁদপুরে ইয়ুথ ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- ৫প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৬মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৭সূচকের পতনে ১ ঘণ্টায় লেনদেন ২৬৪ কোটি টাকার
- ৮গায়ানা উপকূলে ১৩৩ আরোহী নিয়ে ফেরি ডুবি
- ৯প্রগতি ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ১রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ২নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৩১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ৪বাণিজ্য সক্ষমতা বাড়াতে ৫ বছর মেয়াদি নতুন কর্মপরিকল্পনা
- ৫ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৬হেফাজতকে নিঃশেষের পরিকল্পনা থেকেই শাপলা চত্বর হত্যাযজ্ঞ : চিফ প্রসিকিউটর
- ৭চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি চাকরিজীবীদের কাজ করতে হবে
- ১০সাতক্ষীরা সীমান্তে প্রায় পঁচিশ লক্ষ টাকার চোরাচালান পণ্য জব্দ





পাঠকের মতামত