উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬ ৬:৪৭ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক অভিযানে ১৩ লক্ষ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড র্অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-১২ সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) র‍্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মো. আতিকুর রহমান মিয়া র‍্যাব-১২ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

র‍্যাব-১২ অধিনায়ক জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান পরিচালনা করে প্রথমে নগদ ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেফতার করে র‍্যাব-১২ সদস্যরা।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেড়াবাজুয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম, মোক্তার হোসেনের ছেলে মো. আবুল হাসান।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়ি থেকে ১২ লক্ষ ৬৪ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়।

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ঈদ উল আযহায় বাজারে ছাড়ার জন্য জাল নোট প্রস্তুত করছিল গ্রেফতারকৃতরা।

এই চক্রের মূল হোতা ও সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...