প্রকাশিত: আগস্ট ১৭, ২০২০ ১০:১৫ এএম

সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভাটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জঙ্গি-সন্ত্রাসীগোষ্ঠী দেশের ৬৩টি জেলার প্রায় পাঁচ শতাধিক স্থানে একযোগে সিরিজ বোমা হামলা পরিচালনা করে। ঘৃণ্য ও নারকীয় বোমা হামলার এই দিনটিকে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী’ দিবস হিসেবে পালন করছে।

আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

শেয়ার

পাঠকের মতামত

আজ ঢাকার বাতাস মাঝারিমানের

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ...

স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

দেশের ৮ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অফিস জানিয়েছে দেশের আট জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে ...