
সিরিয়ায় আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে মার্কিন মিত্র কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর ছয় যোদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে তাদের কমান্ডো একাডেমিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই হামলার ঘটনা ঘটে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় মিত্র কুর্দি নেতৃত্বাধীন ছয় যোদ্ধা নিহত হয়েছে।
এই হামলার জন্য তারা ইরান-সমর্থিত মিলিশিয়াদের অভিযুক্ত করেছে। তাদের দাবি, সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত নিকটবর্তী এলাকা থেকে এই ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এছাড়া ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী দাবি করেছে, তারা রবিবার (৪ ফেব্রুয়ারি) ওই ঘাঁটিতে হামলা করেছে।
ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ায় প্রায় ৮০০ মার্কিন সৈন্য রয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে হামলার পর কোনও মন্তব্য করা হয়নি বা হতাহতের খবর জানানো হয়নি।
এর আগে গত শুক্রবার সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে শুধুমাত্র সিরিয়াতে ইরানপন্থী ১৮ যোদ্ধা নিহত হয়। ওই ঘটনার পর সোমবার আবারও মার্কিন ঘাঁটিতে এই হামলা চালায়।
সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান, বিবিসি
বিএইচ
- ১৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৪সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৫বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৬বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৯বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ১০ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত