
সিলেটে চলমান বন্যায় কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এ পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী সিলেট বিভাগে প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে গত ১৫ জুন থেকে সিলেটে বন্যা শুরু হয়। এতে বিভাগের চার জেলাতেই কৃষিখাতে ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতি সিলেট জেলায় হয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জের ৯০ শতাংশ ও সিলেটের ৭০ শতাংশ এলাকা। এই বন্যায় বিভাগের আউশ ধানের ৬৫ হাজার হেক্টরের বেশি জমি, বোনা আমনের ১৫ হাজার হেক্টর ও সবজির প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমি তলিয়ে গেছে।
গত মাসেই পানিতে তলিয়ে যাওয়া বোরো ধান কেটে ঘরে তুলেছিলেন সিলেটের সদর উপজেলার সামাউরাকান্দির কৃষক সের আলী। পানিতে তলিয়ে গেলেও কিছু ধান বাঁচাতে পেরেছিলেন তিনি। তবে চলমান এই বন্যার পানি ঘরে প্রবেশ করায় সেই ধানগুলোও নষ্ট হয়ে গেছে। কৃষক সের আলীর মতো একই অবস্থা এই এলাকার বেশিরভাগ কৃষকের।
কৃষক সের আলী বলেন, ‘এক বন্যায় জমির ধান ভাসাইয়া নিল। আরেক বন্যায় ঘরের মজুত ধান ভাসাইয়া নিছে। কিছু বুঝার আগেই ঘরে পানি ঢুকে যায়। অনেক কষ্টে ৪ বিঘা জমি করছিলাম। সব শেষ হইয়া গেছে।’
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘বন্যায় সিলেটে বড় ধাক্কা লেগেছে কৃষিতে। মাঠে আমাদের প্রায় ৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া কৃষকের গোলায় থাকা অনেক ধানও তলিয়ে গেছে। এগুলোর প্রকৃত হিসেব পাওয়া সম্ভব নয়। এখনো অনেক এলাকায় পানি বাড়ছে। এতে ক্ষতির পরিমাণ আরও বাড়বে।’
মো. মোশাররফ হোসেন খান বলেন, ‘সিলেট জেলায় আউশ ধান তলিয়েছে ২৬ হাজার ৬৭৯ হেক্টর এবং সবজি ডুবেছে ২ হাজার ৬৬৫ হেক্টর জমির। হবিগঞ্জে ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ ধান, ১ হাজার ৫৯৭ হেক্টর সবজি এবং ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন ডুবে গেছে। মৌলভীবাজারে আউশ ধান ডুবেছে ১১ হাজার ৭৪১ হেক্টর, সবজি ডুবেছে ৮০৮ হেক্টর এবং বোনা আমনের জমি ডুবেছে ৩৬২ হেক্টর। আর সুনামগঞ্জে আউশের জমি ডুবেছে ১১ হাজার ৪০৩ হেক্টর ও সবজির জমি ডুবেছে ২ হাজার ৪০০ হেক্টর।’
- ১বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ২ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৩এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৪সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৫বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৬আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ৭পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ৮রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে গাছের চারা বিতরণ
- ১০পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ৯চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ১০স্থানীয় সরকার নির্বাচনের তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে





পাঠকের মতামত