
অনেকেই সুগন্ধি কেনার অনেকদিন পর ব্যবহার করেন। আবার কখনও দেখা যায় কয়েকদিন ব্যবহারের পর এর সৌরভ হারিয়ে গেছে। মূলত আপনার পছন্দের সুগন্ধি কত দিন ভালো থাকবে সেটা নির্ভর করছে সংরক্ষণ পদ্ধতির উপর। সঠিক সংরক্ষণের অভাবে দ্রুতই হারিয়ে যেতে পারে এর সৌরভ।
বেশিরভাগ সুগন্ধির বোতলের গায়ে লেখা থাকে শুষ্ক এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করার জন্য। সাধারণত আর্দ্রতা, তাপমাত্রা এবং আলোর উপস্থিতিতে সুগন্ধির সৌরভ নষ্ট হয়ে যায়। এ কারণে পছন্দের সুগন্ধির সৌরভ ধরে রাখতে কিছু কৌশল অনুসরণ করতে পারেন। যেমন-
১. সরাসরি সূর্যের আলো পড়ে এমন স্থান থেকে সুগন্ধির বোতল যত সম্ভব দূরে রাখুন। অতিরিক্ত আলোর প্রভাবে সময়ের আগেই সুগন্ধির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে সুগন্ধ পরিবর্তন হয়ে যায়। এজন্য সুগন্ধির বোতল জামাকাপড়ের পেছনে এবং সরাসরি সূর্যের আলো পড়ে না এমন স্থানে রাখুন।
২.সুগন্ধি ব্যবহার করার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব বোতলের মুখ বন্ধ করে রাখবেন। এতে সুগন্ধ ও গুণাগুণ টিকে থাকে।
৩. সুগন্ধি ব্যবহার করার আগে কখনো বোতল ঝাঁকাবেন না। এতে সুগন্ধির সৌরভ দ্রুত নষ্ট হয়ে যায়।
৪. সুগন্ধি ফ্রিজে রাখবেন না। এতে অক্সিডাইজের মাধ্যমে হারিয়ে যেতে পারে সুগন্ধির আসল সুগন্ধ।
৫. সুগন্ধি ভালো রাখতে বক্সসহ কাপড়ের ড্রয়ার বা ক্লোজেটে সোজাসুজি দাঁড় করিয়ে রেখে দিন। প্রয়োজন মতো বের করে ব্যবহার করুন।
- ১জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ২খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ৩একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৪হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সময়ের দাবি: প্রধানমন্ত্রী
- ৫শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই : পার্থ
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু
- ৭প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের বৈঠক
- ৮লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০কাঠমান্ডুতে বাংলাদেশি নানা জাতের আমের উৎসব প্রদর্শনী
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৫চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ১০মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা





পাঠকের মতামত