
আফ্রিকার দুটি দেশ সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে ভয়াবহ সহিংসতায় ৫২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একাধিক নারী ও শিশুও রয়েছে। তাছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬৪ জন।
সোমবার (২৯ জানুয়ারি) উভয় দেশের মধ্যে বিতর্কিত আবেই অঞ্চলে সহিংসতা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা পৃথক প্রতিবেদনে বলা হয়, সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে বিতর্কিত অঞ্চল আবেইতে হামলা ও সহিংসতায় কয়েক ডজন লোক নিহত হয়েছে। সুদান ও দক্ষিণ সুদান উভয়ই তাদের যৌথ সীমান্তে অবস্থিত তেল সমৃদ্ধ এই অঞ্চলের মালিকানা দাবি করে থাকে।
এক বিবৃতিতে আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ জানিয়েছেন, শনিবার (২৭ জানুয়ারি) দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যুবকরা আবেইতে ঢুকে হামলা চালান। সীমানা বিরোধ কেন্দ্র করে ২০২১ সাল থেকেই এ ধরনের হামলা চলছে ও সর্বশেষ এই হামলাটি ছিল সবচেয়ে ভয়াবহ।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের সময় ইউএনআইএসএফএর একটি ঘাঁটিতেও হামলা চালানো হয়। আক্রমণটি প্রতিহত করার সময় দুঃখজনকভাবে ঘানার একজন শান্তিরক্ষী নিহত হন। নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটায় আবেইতে কারফিউ জারি করা হয়েছে।
বুলিস কোচ আরও বলেন, ওয়ারাপের ডিনকা যুবক ও নুয়ের জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনী আবেইতে ডিনকাস ও নুয়েরদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল। এখন হামলা-সহিংসতার পর শত শত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএ’র ঘাঁটিতে আশ্রয় নিয়েছে।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল জানিয়েছেন, তার সরকার ভয়াবহ এই ঘটনা খতিয়ে দেখতে আবেই প্রশাসনের সঙ্গে যৌথ তদন্তে সমন্বয় ও সাহয্য করবে।
আল জাজিরা জানায়, ডিনকাস ও নুয়েরদের মধ্যে লড়াই শুরু হওয়ার কারণে ২০১৩-২০১৮ সালের মধ্যে দক্ষিণ সুদানে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। আর এ গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে ও বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাছাড়া এখনো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সূত্র: বিবিসি, আল জাজিরা
বিএইচ
- ১টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ২বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৩সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৪ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৫পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৬ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত