প্রকাশিত: জুন ৩০, ২০২৪ ৫:৩৭ পিএম

সুনামগঞ্জে আবারও বাড়ছে সুরমা, কুশিয়ারা ও যাদুকাটাসহ সব নদ-নদীর পানি। ইতোমধ্যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

রোববার (৩০ জুন) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়লেও বন্যার কোনোও আশঙ্কা নেই। তবে ভারতের চেরাপুঞ্জিতে যদি ভারি বৃষ্টি হয় এবং পাহাড়ি ঢল নামে তাহলে স্বল্প মেয়াদি বন্যা হতে পারে।

উল্লেখ্য, গত ১৬ জুন সুনামগঞ্জে চলতি বছর প্রথম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এতে জেলার সাত উপজেলার সাড়ে ৬ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। সেইসঙ্গে পাহাড়ি ঢলে ৭২ কোটি টাকার মাছ ভেসে যায়। পাশাপাশি ৩০ কোটি টাকার ফসল নষ্ট হয়।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ

বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের ...