প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২০ ১২:১৮ পিএম

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের বাড়লেও কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫১৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮০২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫ টির, দর কমেছে ১৪১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৭টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৪৯ কোটি ২২ লাখ ৮৬ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৬৬পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, দর কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার টাকা।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...