
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সাথে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও কমেছে। লেনদেন কমে সাত মাসের মধ্যে সবনিম্ন পর্যায়ে চলে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩ টির, দর কমেছে ২১৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০১ টির।
ডিএসই ৪৬৭ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে আজকের লেনদেন ছয় মাস ২৩ দিন বা ১৪০ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। এর আগে আগের বছরের ২৯ জুলাই আজকের চেয়ে কম লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৬৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির দর বেড়েছে, কমেছে ১২২টির আর ৩৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
- ১পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ২কুড়িগ্রামে ১৭৪টি রিং জাল ও ৫২ পিস কারেন্ট জাল জব্দ
- ৩সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০
- ৪সূচক কমলেও বেড়েছে লেনদেন
- ৫ইসি স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৮বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৯শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত