
ইউনুস সুজন, কুবি প্রতিনিধি
প্রতিষ্ঠার ১৯ বছর পার হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) এখনও ‘সেকশন-২’ থেকে ‘সেকশন-১’ এ উত্তীর্ণ হতে পারেনি। এর ফলে অস্ট্রেলিয়া, কানাডা, অস্টিয়াসহ বিভিন্ন উন্নত দেশে সরাসরি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর যোগ্যতা মূল্যায়ন নীতিমালায় কুবিকে ‘সেকশন–২’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে দেশীয় স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আন্তর্জাতিক উচ্চশিক্ষায় তারা বঞ্চনার মুখে পড়ছেন।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর নতুন যোগ্যতা মূল্যায়ন নীতিমালা (Qualification Assessment Guidelines 2016) প্রকাশিত হওয়ার পর এই তথ্য সামনে এসেছে।
জানা যায়, দেশীয় ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সরাসরি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে পারছেন। এই বিশ্ববিদ্যালয়গুলোকে “সেকশন–১” হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাকি সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ব্যাচেলর ডিগ্রিকে সরাসরি মাস্টার্সে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এসব বিশ্ববিদ্যালয়কে “সেকশন–২” ক্যাটাগরিতে রাখা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, অস্ট্রেলিয়ার এই মূল্যায়নে সরকারি ও বেসরকারি মিলিয়ে সর্বমোট ১০৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১২টি রয়েছে ‘সেকশন-১’-এ। বাকি ১৯৪টি ‘সেকশন-২’-এ রয়েছে। কুবি ৩৫ নম্বরে অবস্থান করছে। সমসাময়িক প্রতিষ্ঠিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেক পিছিয়ে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীরা বলছেন, বিদেশে মাস্টার্সে আবেদন করতে গিয়ে কুবি প্রায় সব জায়গায় “সেকশন–২” হিসেবে দেখানো হচ্ছে। এতে ব্যাচেলর ডিগ্রিকে পূর্ণাঙ্গ চার বছরের সমমান না দিয়ে প্রি-মাস্টার্স (pre-master) কোর্সে পাঠানো হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়াচ্ছে।
নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরিয়ান বলেন, “বিদেশে মাস্টার্সে আবেদন করতে গিয়ে দেখি আমাদের বিশ্ববিদ্যালয়কে অনেক জায়গায় সেকশন–২ হিসেবে দেখানো হয়। ফলে সরাসরি মাস্টার্সে না নিয়ে প্রি-মাস্টার্সে যেতে হচ্ছে, যা সময় ও খরচ উভয়ই বাড়াচ্ছে। কানাডার এক বিশ্ববিদ্যালয়ে আমাদের ডিগ্রিটা WES evaluation-এ পুরোপুরি স্বীকৃতি পায়নি। অথচ আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এটা সত্যিই হতাশার।”
আইসিটি বিভাগের শিক্ষার্থী মো. আরমানুল হক জানান, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্কৃতি গড়ে তুলতে পারেনি। বিদেশে আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয়টি সেকশন-ওয়ান লিস্টে না থাকায় শিক্ষার্থীদের অতিরিক্ত ফি দিতে হয়। সেকশন-১-এ থাকলে খরচ অনেক কম হত। ওয়েবসাইট, গবেষণা প্রকাশনা ও শিক্ষক প্রোফাইলের পুরনো অবস্থাই মূল সমস্যা।”
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শবনম মনির প্রিমা বলেন, “একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরও অস্ট্রিয়ার মতো বাজেট ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে না পারাটা চরম ব্যথার। বাজেট, টিউশন ফি ও পড়াশোনার জন্য এটা একটা চমৎকার সুযোগ আমাদের মতো শিক্ষার্থীদের জন্য। যেই সুযোগটা আমরা হারাচ্ছি শুধু সেকশন ক্যাটাগরির কারণে। এটা খুবই হতাশাজনক।”
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, “সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২ গ্রেড পাওয়া দুঃখজনক। আন্তর্জাতিক র্যাংক নির্ধারণে একাডেমিক পরিবেশ, গবেষণা, প্রকাশনা, লাইব্রেরি ও প্রযুক্তিগত সুবিধা সব বিবেচনা করা হয়। আমি যোগদানের পর থেকেই এই সব ক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছি। আগে মাত্র ১০-১৫ শিক্ষকের প্রোফাইল ছিল। এখন প্রায় ২০০-এর বেশি। শিক্ষকেরা গবেষণা ও প্রকাশনা নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রোফাইলে দেখাবেন, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দৃশ্যমান থাকবে। এতে আন্তর্জাতিক র্যাংকিংয়ে সুবিধা হবে।”
তিনি আরও বলেন, “পূর্বে শিক্ষার্থীদের কাজের কোন ডকুমেন্টেশন ছিল না। নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর কয়েক লক্ষ টাকা ব্যয় করে একটি সফটওয়্যার ক্রয় করেছি। এখন থেকে শিক্ষার্থীদের প্রতিটি কাজ সেখানে আপলোড হবে। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে সহজে পিডিএফ ফাইল জমা দিতে পারবেন। সব তথ্য দৃশ্যমান থাকলে র্যাংকিং বা গ্রেডের উন্নতি হবে। আশা করি শীঘ্রই আমরা সেকশন ১ উন্নতি হতে পারবো।”
বিএইচ
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত