
দ্বিতীয় দিনের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ইনস্টিটিউট ও বিভাগে শিক্ষার্থীবৃন্দের সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ছুটির দিনে পরীক্ষা নেয়া হলেও সন্তুষ্ট শিক্ষার্থীরা।
প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ক্যাম্পাসে প্রবেশ করে। তবে বাস মিস করায় অনেকেরই পরীক্ষার হলে প্রবেশ করতে বিলম্ব হয়। কিন্তু তাদের পরীক্ষার সময় বাড়িয়ে দেয়া হয়নি বলে জানা যায়। শনিবার সকাল থেকেও ক্যাম্পাস মুখরিত হয় শিক্ষার্থীদের পদচারণায়। বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটিরিয়ায় ছাত্র-ছাত্রীদের সেই চিরচেনা আড্ডা। সবমিলিয়ে বহুদিন পর আবার সেই চিরচেনা প্রাণবন্ত উৎসব ফিরে আসলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আঙিনায়।
এদিন সকাল ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগ ও ইনস্টিটিউট এ সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন।
এসময় তিনি পরীক্ষা চলাকালীন সময়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। পরীক্ষার হল পরিদর্শনকালে রসায়ন বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের বিভাগীয় শিক্ষকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান বলেন, শুক্রবার ব্যতীত প্রায় প্রতিদিন কোনো না কোনো বিভাগের কোনো একটি ব্যাচের হলেও পরীক্ষা রয়েছে। দ্রুত পরীক্ষা নেয়ার জন্য ডিনরা আলাপ আলোচনা করে এভাবে রুটিন করেছে। দ্রুত পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরাও।
রসায়ন বিভাগের শিক্ষার্থী আজমেরি সুলতানা বলেন, আমরা অনেকটা সময় পরীক্ষার বাহিরে ছিলাম, যদিও অনলাইনে ক্লাস হয়েছে। কিন্তু আমরা পরবর্তী বর্ষে উঠতে পারছিলাম না। যা আমাদের ক্যারিয়ারে বিরুপ প্রভাব ফেলেছে। আমরা চাই দ্রুত পরীক্ষা শেষ করে আমাদের ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়ন হোক।
বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার এক বছর পরই করোনার জন্য বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। তারপর দীর্ঘ দেড় বছরের প্রতীক্ষা। এতটা দিন খুব মিস করেছি জবিকে। পরীক্ষার মাধ্যমে আবারও ক্যাম্পাসে ফিরতে পেরে খুব আনন্দ লাগছে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারহানা রূপা বলেন, অনেকদিন পর বিশ্ববিদ্যালয়ের ফিরতে পেরে খুব ভালো লাগছে৷ পাশাপাশি অনেক শঙ্কায়ও আছি আমরা। শিক্ষা কার্যক্রম স্বাভাবিক থাকলে এতদিনে আমার তৃতীয় বর্ষের একেবারে শেষদিকে থাকার কথা। সেখানে এখন কেবল দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছি।
এছাড়াও দীর্ঘ দিনের বিরতির সঙ্কট কাটিয়ে উঠতে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। রয়েছে সেশনজটের চাপ। তাছাড়া পরীক্ষার জন্য সারাদেশ থেকে আবারও ক্যাম্পাসমুখি হয়েছে জবি শিক্ষার্থীরা। আবারও পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মেস ভাড়া করে থাকা শুরু করেছেন তারা।
প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সেজনজটের শঙ্কায় আছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেজনজট কীভাবে কমিয়ে আনা যায় এ বিষয়ে জানতে চাইলে কলা অনুষদের ডিন অধ্যাপক ড.চঞ্চল কুমার বোস বলেন, করোনার ভিতরে আমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে এটা অনেক বড়ো ব্যাপার। আমাদের পরীক্ষা শুরু মানে বিশ্ববিদ্যালয় খোলা। আর সেশনজট নিয়ে আমাদের আপাতত পরিকল্পনা নেই। আগে পরীক্ষা হোক তারপর আমরা সেজনজট কিভাবে কমানো যায় সে বিষয়ে সিন্ধান্ত নেবো।
গত ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হয়। বৃহস্পতিবার সশরীরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ ৫৬৮ দিনের বিরতির অবসান ঘটে। প্রায় দেড় বছর পর যেন প্রাণ ফিরে পায় জবি ক্যাম্পাস।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত