
ফেনীর সোনাগাজী উপজেলায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম চরদরবেশ এলাকার ওয়েষ্ট ব্যাংক কলেজ সংলগ্ন বিডিসি ভূঞা খালের পাশে সড়কে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশের ধারণা অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার পর লাশ ও অটোরিকশা ফেলে রেখে দুবৃর্ত্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই সোনাগাজী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন দাস (৬০)। তিনি সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের মদিনা বাজারের পাশের কলাবাগান রাখাল ডাক্তার বাড়ির যুগেন্দ্র কুমার দাসের ছেলে। দীর্ঘ দুই যুগ ধরে তিনি রিকশা চালিয়ে জীবিকা চালাতেন। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, মনোরঞ্জন দাস পেশায় একজন কৃষক ও অটোরিকশা চালক। রোববার সকালে মাঠে ধান কাটেন। দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ভাত খেয়েছেন। বিকালে রিকসা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার হওয়ার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয়রা জানান, মাত্র এক সপ্তাহ আগে কিস্তিতে মনোরঞ্জন নতুন অটোরিকশাটি কিনেছিলেন। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে নির্জন এলাকায় নিয়ে গিয়ে হত্যা করে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মরদেহ সড়কের উপর পড়ে ছিল। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।
এনজে
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে
- ১০চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ





পাঠকের মতামত