প্রকাশিত: জুলাই ৯, ২০২৫ ৫:১৬ পিএম

ফেনীর সোনাগাজীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ায় কৃষকদের মনে বইছে বড় ধরণের শঙ্কা। মঙ্গলবার সরজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার চরদরবেশ, চরচান্দিয়া, বগাদানা, মতিগঞ্জ ইউনিয়নসহ বিভিন্ন এলাকা গত ২দিনের অতি বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ছোট বড় অনেক পুকুর ডুবে গেছে। আউশ আবাদ ও আমন ধানের বীজ তলা পানিতে ডুবে আছে। উপজেলা কৃষি অফিসার কার্যালয় সূত্র জানাযায় সোনাগাজী উপজেলায় আউশ আবাদ, সবজি ও আমনের বীজ তলা সহ মোট মাঠে ৩ হাজার ৮শ ৭৮ হেক্টর দন্ডায়মান। এছাড়া বৃষ্টির কারণে চর দরবেশ ইউনিয়নের বাঁশ পাড়া সহ বিভিন্ন এলাকায় সড়ক ভাঙ্গনের খবরও পাওয়া গেছে।

চর চান্দিয়া ইউনিয়নের কৃষক আবু সাঈদ রুবেলের সাথে কথা বলে জানা যায়, গত দুইদিনের ভারি বৃষ্টির কারণে চরচান্দিয়া ইউনিয়নের ৭ স্লুইস গেট সংলগ্ন খাল ও ধান গবেষণা ইন্সটিটিউট সংলগ্ন ডাঙ্গী খাল থেকে দক্ষিণ দিকে চরের মাঝখানে বয়ে চলা সন্দ্বীপ চ্যালেনের সংযোগ শাখা খালটি কিছু অসাধু মৎস্য চাষী দখলে নেওয়ার কারনে পানি নিষ্কাসনে বাঁধা পড়ছে। ফলে অতিভারী বৃষ্টির কারনে চরাঞ্চলের চাষযোগ্য প্রায় ২৫ হাজার একর আমন ধানের বীজতলা ও ৬ হাজার একর আবাদী ফসলের চারা পানিতে ডুবে নষ্ট হওয়ার আশংকা করছি।

মতিগঞ্জ ইউনিয়নের মোশারফ হোসেন নামের এক মৎস্য চাষী জানান, আমি ৩ একরের ২ টি পুকুর সাড়ে ৩ লক্ষ টাকা দিয়ে লিজ নিয়ে কর্মসংস্থানের আশায় চাষাবাদ করছি। ইতিমধ্যে ২ টি পুকুরই পানিতে ডুবে গেছে। এ বছর প্রায় ৫০ হাজার টাকার মাছের পোনা ও কলবি মাছ ফেলেছিলাম। খাদ্য সহ প্রায় ৫ লক্ষ টাকা পুঁজি খাটিয়েছি। জানিনা এর পর আল্লাহ কপালে কি রেখেছেন।

উপজেলা মৎস্য অফিসার তাসলিমা জানান, ইতি মধ্যে ছোট ছোট মাছ চাষীরা তাদের পুকুর ডুবে মাছ চলে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। ক্ষতির পরিমান এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। এভাবে বৃষ্টি হলে মৎস্য চাষীদের বড় ধরণের ক্ষতি আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ সোহাগ বলেন, সোনাগাজী উপজেলায় এবার মাঠে ৩১০০ হেক্টর আউশ আবাদ, সবজি ৫ শ ৭৫ হেক্টর ও আমন বীজ তলা ২৩০ হেক্টর সহ মোট ৩ হাজার ৮শ ৭৮ হেক্টর দন্ডায়মান। এখন পর্যন্ত প্রায় ৫শ ১৯হেক্টর পানির কারণে ক্ষতি নির্ধারণ করা হয়েছে। পানি অপসারণ হওয়ার পর চুড়ান্ত ক্ষতি নির্ধারণ করা সম্ভব হবে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...