জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৭, ২০২৬ ৩:৩৫ পিএম , আপডেট: জুন ১৭, ২০২৬ ৩:৩৫ পিএম

ফেনীর সোনাগাজীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুর্যাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার মাইন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আতিক উল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল আমিন শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবেদীন বাবলু, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, বাংলাদেশ জামায়েত ইসলামী সোনাগাজী উপজেলা শাখার আমীর মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট সোনাগাজী এর সাইন্টিফিক অফিসার ফারুক হোসেন, উপজেলা এনসিপির সদস্য সচিব মোশারফ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাগাজী উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ হিজবুল্লাহ, উপজেলা সমবায় অফিসার মোঃ হানিফ। এসময় বক্তব্য রাখেন, সোনাগাজী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সাংবাদিক আবদুল হান্নান ও কৃষক প্রতিনিধি রয়েল দাস।

এসময় উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষক, কৃষি উদ্যোক্তা এবং কৃষি কর্মকর্তারা অংশ নেন।

​বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আধুনিক, বাণিজ্যিক এবং জলবায়ু-সহনশীল করতে ‘পার্টনার’ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, পুষ্টি সচেতনতা এবং কৃষি উদ্যোক্তা হওয়ার বিষয়ে মাঠপর্যায়ে বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...