জেলা প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬ ৭:২৫ পিএম

ফেনীর সোনাগাজীতে জমি জবরদখল ও মিথ্যা অপপ্রচারে গ্রামবাসীকে মামলা-হামলা দিয়ে হয়রানি ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসী।

বুধবার (১ এপ্রিল) দুপুরে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরদরবেশ গ্রামের নূরানী বাজারে আবদুল মান্নান নামে এক ভূমিদস্যু ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

দক্ষিণ চরদরবেশ ছমদিয়া জামে মসজিদের সভাপতি মাস্টার নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবি ছিদ্দিকের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সমাজ পরিচালনা কমিটির সহসভাপতি ফজলুল হক।

এ সময় আরও বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও ব্যবসায়ী আবুল হাসেম, কৃষক দল নেতা শহীদ উল্যাহ, ব্যবসায়ী জসিম উদ্দিন, কৃষক প্রতিনিধি মো. সেলিম, আনোয়ার হোসেন, সমাজপতি হাজী আবু সুফিয়ান, আনার আহমদ, শামছুল হক, মো. আবদুল্লাহ,  মো. সোহেল ও গৃহবধূ মোমেনা আক্তার পারভীন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আবদুল মান্নান একজন জবরদখলকারী ও ভূমি দস্যু। তিনি দীর্ঘদিন যাবৎ তার সাঙ্গপাঙ্গদের দিয়ে গ্রামের নিরিহ লোকদের জমি জবরদখল, হামলা ও মামলা দিয়ে হয়রানি করে আসছে।

মৌরশী মালিক হিসেবে গ্রামের লোকজন দীর্ঘ ৩৫-৪০ বছর যাবৎ দোকান ঘর নির্মাণ করে নূরানী বাজারে ব্যাবসা করে আসছেন।

কিন্তু মান্নান বিগত আ.লীগ সরকারের আমলে তার ছেলে ছাত্রলীগ নেতা নঈমকে দিয়ে একাধিক ব্যক্তির জমি জবরদখল করেন। সাম্প্রতিক সময়ে আরেক ছেলে নিজেকে জামায়াতকর্মী দাবি করে মান্নান ও তার সহযোগীদের পরস্পর যোগসাজশে নিরীহ লোকদের জমি জবরদখলের চেষ্টা চালান।

সমাজের সভাপতি মাস্টার নিজাম উদ্দিন সহ এলাকার কয়েকজন লোকের ওপর হামলা করেন। ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দিলে তাদেরকে হয়রানির উদ্দেশ্যে তারা পাল্টা অভিযোগ দেন।

এতে গ্রামবাসী ক্ষোভে ফুঁসে ওঠেন। পানি উন্নয়ন বোর্ড থেকে ইজারা আনার দাবি করে মান্নান ও তার সাঙ্গপাঙ্গরা নূরানী বাজারের প্রবীণ ব্যবসায়ী আবুল হাসেম, শহীদ উল্যাহ, জসিম উদ্দিন, দুর্লুভের নেছা, জসিম উদ্দিন এবং মাস্টার নিজাম উদ্দিনের মালিকীয় ব্যাবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে জবরদখলের চেষ্টা চালান।

তাই এলাকাবাসী মান্নানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ওই বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনের পূর্বে ওই বাজারের প্রধান সড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।

মান্নানের মামলা, হামলা ও জবরদখলের হয়রানি থেকে বাঁচতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ইএটি

শেয়ার

পাঠকের মতামত

মাদকের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার

দেশে মাদকের বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্যও ...

বাগেরহাটে পেঁপে চাষে কৃষকদের সাফল্য ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের ৯ উপজেলায় ...

রূপসার শ্রীরামপুর বিলে বেড়িবাঁধে ফাটল হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ

বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন কাটান খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর, নিহালপুরসহ আশপাশের পাঁচ গ্রামের বাসিন্দারা। ...