
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক বিরোধের জেরে আল আমিন (৩৮) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই চাচাতো ভাই সুজন।
শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার বালুর মাঠ থেকে আল আমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আল আমিন সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে থাকতেন।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে আল আমিনকে তার চাচাতো ভাই সুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাত হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে আসেনি এবং দুই জনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে সুজন একা বাড়িতে ফিরে আসেন। সেসময় তার কাছে আল আমিনের কথা জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। সুজনের কথায় সন্দেহ হলে কৌশলে তাকে সোনারগাঁও থানায় নিয়ে আটক করা হয়।
মোবাইল নম্বরের সর্বশেষ লোকেশন ট্র্যাকিং করে শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা এলাকার নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, আল আমিনকে হত্যার অভিযোগে সুজন নামের এক যুবককে আটক করা হয়েছে। মেঘনা থানা পুলিশ লাশ আমাদের কাছে হস্তান্তর করবে। ময়নাতদন্তের জন্য পরে মরদেহ মর্গে পাঠানো হবে।
বিএইচ
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৮হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত