
পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ঘোষিত ২:১(আর) অনুপাতে রাইট শেয়ার আবেদনের তারিখ নির্ধারণ করেছে।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী ৭ জুন কোম্পানিটির রাইট আবেদন শুরু হবে। চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। কোম্পানিটি জানিয়েছে, আগামী ২৩ মে কোম্পানিটির রাইট শেয়ার সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২০ এপ্রিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।
এতে বলা হয়, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ (দশ) টাকা মূল্যের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১রা:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন উক্ত আবেদন অনুমোদন করে।
কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করে। বিএসইসির শর্ত অনুসারে, কোম্পানিটি আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে তারা পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে পারবে না এবং স্পনসর/ডিরেক্টরদের শেয়ার ৩ বছর লক ইন থাকবে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত